বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

আলোচিত-সমালোচিত নারায়ণগঞ্জ বিএনপি

আবদুর রহিমঃ নারায়ণগঞ্জ বিএনপি থেকে বিতর্ক পিছু ছাড়ছে না। একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের বিএনপির নেতারা। ফলে বিএনপি নেতৃত্ব নিয়েও তৃনমূলে প্রশ্ন উঠেছে। জেলা বিএনপির আহবায়কের পদ থেকে এড.তৈমুর আলম খন্দকারকে বাদ দেয়ার পর থেকেই নারায়ণগঞ্জ বিএনপিতে নানা বিতর্ক দেখা দেয়।

এছাড়া সংঘাত, সংঘর্ষ যেন নিয়মিত রুটিনে পরিনত হয়েছে। দিন গড়ানোর সাথে সাথে দলীয় বিরোধে নারায়ণগঞ্জ বিএনপি অগ্নীময় হচ্ছে। দলের শৃঙ্খলা চলে গেছে বেশ কয়েকমাস ধরে এমন অভিযোগ বিএনপির তৃনমূলের নেতাকর্মীদের।

কর্মীদের মতে, নারায়ণগঞ্জ বিএনপির শৃঙ্খলা চলে যাওয়ার পর থেকে বিএনপিতে হ য ব র ল অবস্থা দেখা দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে কেন্দ্রীয় ফোরামের হস্তক্ষেপে প্রয়োজন। বিএনপির একাধিক নেতা জানায়, নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট একাধিক নেতা নানা বিতর্কে জড়িয়ে দলকে বিতর্কীত করছে। মুষ্টিমেয় কয়েকজন নেতার কারণে দলে শৃঙ্খলাও ভেঙে পরেছে। প্রবীণ নেতাদের সাথে নবীন নেতাদের বিরোধের বিষয়টি অপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। প্রবীণ নেতাদের পাশ কাটিয়ে নবীন নেতারা দলের নিয়ন্ত্রণ নেয়ার গুঞ্জন দীর্ঘদিনের। তবে কিছু ক্ষেত্রে এই গুঞ্জনের সত্যতাও মিলেছে।

এছাড়াও বিতর্কীত বক্তব্য দিয়ে আলোচনায় এসেছে একাধিক নেতা। বিতর্কীত বক্তব্য দিয়ে রাজপথে উত্তাপ ছড়িয়ে দলকে বিতর্কীত করেছে কিছু নেতা। এসব নেতাদের  ব্যক্তিগত বক্তব্যে দলও বিব্রত হয়েছে। এখানেই শেষ নয়, এছাড়াও দলের আধিপত্য বিস্তার নিয়ে কয়েকবার প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে আলোচনায় এসেছে মূল দল এবং অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতা। নারায়ণগঞ্জ বিএনপির একক নিয়ন্ত্রণ নিতেই দলে একাধিক বলয় সৃষ্টি হয়েছে। এর সাথে কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত নারায়ণগঞ্জের কয়েজন নেতা পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছেন এমন অভিযোগও রয়েছে।

তবে নারায়ণগঞ্জ বিএনপিকে সর্বশেষ বিতর্কীত করেছেন নারায়ণগঞ্জ বিএনপির যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল। ফতুল্লা থানা আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতার সাথে টঙ্গীপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর মাজারে গিয়েছেন। গোপনীয়তা অবলম্বন করে টুঙ্গিপাড়া গেলেও নিজেকে আর আড়াল করতে পারেননি। গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছিলেন তিনি। এরপর থেকে এ ঘটনা নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত হয়েছে। এ ঘটনায় বিএনপির রাজনীতিও নতুন করে প্রশ্নবিদ্ধ হয়েছে এমনটাই মনে করছেন বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD