রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

করোনা ভাইরাসের টিকা নিলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজঃ করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১০ মার্চ) রাষ্ট্রপতি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ (বুধবার) বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নিয়েছেন।

এদিন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও করোনার টিকা নিয়েছেন।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৪ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী করোনার টিকা নিয়েছেন।

গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে গণটিকাদান।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান শুরু হয়েছে এবং এ পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন কোরোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD