রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

কিশোর গ্যাং কঠোর ভাবে দমন করা হবে-ওসি ফতুল্লা 

নিজস্ব প্রতিবেদক: ফতুল্লা যে ক’টি প্রধান সমস্যা রয়েছে তারমধ্যে কিশোর অপরাধী চক্রের তৎপরতা অন্যতম। পুরো ফতুল্লা জুড়ে কিশোর অপরাধীরা তৎপর।  ইতোমধ্যে বেশ কয়েকজন কিশোর অপরাধীদের হাতে নির্মম ভাবে খুন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সরাসরি পৃষ্ঠপোষকতা করছে এমন অভিযোগ ভুক্তভোগীদের। ফলে কিশোর অপরাধীদের দমন করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কিশোর অপরাধীদের দমন করতে হলে আগে শেল্টারদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতমন মহল।
ফতুল্লার কিশোর অপরাধীদের ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া বলেছেন, কিশোর অপরাধীদের ছাড় দেয়া হবে না। যে অপরাধ করবে তাকে আইনের আওতায় আনা হবে। কেউ অপরাধ করে পার পাবে না।
নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD