সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

কুতুবপুরে ভয়ংকর হচ্ছে মুজাহিদ বাহিনী

নিজস্ব প্রতিবেদকঃ একদল কিশোর গ্যাং নিয়ে ফতুল্লার তুষারধারা,গিরিধারা, শহীদ নগর, আর্দশ নগর এলাকা চষে বেড়াচ্ছে গাজী মুজাহিদ মোল্লা নামে এক যুবক। একের পর এক অপকর্ম করে যাচ্ছে বীরদর্পে।

প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের সাথে ফটোসেশান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে স্থানীয়দের মাঝে প্রভাব বিস্তার করে থাকেন এই বাহিনীর প্রধান মুজাহিদ মোল্লা। বিশাল বাহিনী নিয়ে মুজাহিদ বাহিনী এলাকায় নানা অপকর্ম করে থাকেন বলে স্থানীয়দের অভিযোগ। এই বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ দাবী করেছে ভুক্তভোগী মহল।

স্থানীয় সূত্র জানায়, গাজী মুজাহিদ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর এবং উঠতি যুবকদের নিয়ে বিশাল একটি বাহিনী গড়ে তুলে নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। ধুরন্ধর গাজী মুজাহিদ এলাকায় প্রভাব বিস্তার করতে কখনো প্রশাসনের কর্তা ব্যাক্তিদের সাথে, কখন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে কিংবা জনপ্রতিনিধিদের সাথে ফটোসেশান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে থাকেন। এই ছবিকে পুঁজি করেই নিজেকে বিশাল বাহিনী প্রধান হিসেবে আত্ম প্রকাশ ঘটিয়ে এলাকায় মাদক বিক্রি,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এই বাহিনীর কাছে তুষারধারা,গিরিধারা,শহীদ নগর, আর্দশ নগর,নুরবাগ এলাকাবাসী জিম্মি হয়ে পরেছে। মুজাহিদ বাহিনীর হাত থেকে মুক্তি পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ দাবী করেছে ভুক্তভোগী মহল।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD