বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

কুতুবপুরে সেন্টুতেই অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি থেকে বহিস্কৃত নেতা এবং নৌকার হাইব্রিড চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুতেই কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। ইউনিয়ন আওয়ামী লীগের ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের পাশ কাটিয়ে লবিং করে নৌকার টিকেট নিয়ে চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের কোনঠাসা করার চেষ্টা করছেন এমন অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। স্থানীয় নেতাদের সাথে সমন্বয় না করে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে পুরো ইউনিয়নের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছেন। কিছু এলাকার নেতাকর্মীদের চাপে রাখতে বিভিন্ন এলাকায় বিতর্কীতদের নিয়ে পৃথক বলয় গড়ে তুলে আওয়ামী লীগের নেতাদের চাপে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নেতাকর্মীরা।

সূত্রমতে, নৌকার টিকেটে মনিরুল আলম সেন্টু চেয়ারম্যান হওয়ার পর বিভিন্ন এলাকায় কিশোর অপরাধীরাও তৎপর হয়ে উঠেছে। বিএনপি সমর্থিত নেতাদের ছত্রছায়ায় থাকা কিশোরদের একাধিক গ্রুপ দেলপাড়া, নুরবাগ,শাহীবাজার,আদর্শনগর, শহীদ নগর এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ, সেন্টু নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাঁর আজ্ঞাবাহ আওয়ামী লীগের নেতা ছাড়া অন্যদের নানাভাবে কোন ঠাসা করার চেষ্টা করছেন। বিএনপির একাধিক গ্রুপকে সক্রিয় করে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের চাপে রাখার চেষ্টা চেষ্টা করছে। আর এসব নিয়েই কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD