রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

জীবনের নিরাপত্তা চেয়ে মীরুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ জীবনের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু।

ফতুল্লায় মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসীরা মীর হোসেন মীরু বাড়ীর সামনে মহড়া দিয়ে তাকে খোঁজ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। রোববার রাতে ফতুল্লা মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন। তবে কারো নাম উল্লেখ্য করা হয়নি লিখিত অভিযোগটিতে।

লিখিত অভিযোগে মীরু উল্লেখ্য করেন, ২০০৯ সালে কতিপয় অজ্ঞাত নামা সন্ত্রাসী পাগলা বউ বাজার আকন পট্টি গলিতে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দ্বারা তাকে গুলি করে। ফলে সে চিরতরে পঙ্গুত্বের জীবন বহন করে। ফলে সে অন্যের সাহায্যে এবং হুইল চেয়ারে চলাফেরা করে থাকে।

রাজনীতিতে প্রবেশের সাথে সাথে এলাকায় চাঁদাবাজী, মাদক ব্যবসা, ভূমিদস্যুদের নির্মূল করার জন্য বিভিন্ন সময় প্রতিবাদ সহ তা বন্ধে চেস্টা করে আসছে। চেষ্টার ফলশ্রুতিতে সন্ত্রাসীরা প্রকাশ্যে চাঁদাবাজী, ভূমিদস্যু ও মাদক ব্যবসা করিতে না পেরে তাকে বেশ কয়েকবার হত্যা করার জন্য চেষ্টা করে। তার মতে প্রতিপক্ষ প্রভাবশালী কতিপয় নেতাদের ইন্ধনে পুনরায় তাকে হত্যা করার ষড়যন্ত্র একটি মহল। এরই ধরনের ২৪ ডিসেম্বর রাত আটটায় ৪/৫ জন মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী চাদর গায়ে জড়িয়ে তার বাড়ীর সামনেমবেশ কয়েকবার মহড়া দেয়। তারা দীর্ঘক্ষন অবস্থান করে মীরুর অবস্থান নিশ্চিত করার জন্য লোকজন দের নিকট খোঁজ খবর নেন। এ সময় সে বাসায় থাকায় বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যায়। এ ঘটনার পর থেকে তিনি সহ পরিবারের সদস্যরা আতংকিত হয়ে পরেছেন।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD