বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ
মানবিক কাজের মাধ্যমে বেঁচে থাকগে হবে মন্তব্য করে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, মানুষ মানুষের জন্য এই চিরন্তন সত্যকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সমাজের প্রতিটি স্বচ্ছল মানুষের দায়িত্ব অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আজকের এই ক্ষুদ্র উদ্যোগই পারে কারো মুখে হাসি ফোটাতে, একটি পরিবারে স্বস্তি ফিরিয়ে আনতে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক, সহানুভূতিশীল ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। বৃহস্পতিবার বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক মিলনায়তনে ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, সমাজের বিত্তবানদের উচিত ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এ ধরনের মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করা, দরিদ্র পরিবারের মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা এবং স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে প্রকল্পের আওতায় বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে মানবতার সেবায় এগিয়ে আসি।
ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এডমিন মোঃ শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাজী মঈনউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌফাজ্জল হোসেন চৌধুরী,ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাগর সিদ্দিকী, রাহাদ চৌধুরী, শওকত আরা খানকার ও সৈকত চৌধুরী প্রমুখ।
সমাজের কর্মহীন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনটির উদ্যোগে স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply