সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ফতুল্লায় পঞ্চপাণ্ডবের নামে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লায় জয় নামের এক যুবককে পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় পঞ্চপান্ডবের নামে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে আহত যুবকের বোন রোকেয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নং ৭১।
মামলার বাদী জানান, গত শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনার জের ধরে আমার ভাই আলামিন হোসেন জয়কে বাড়ী থেকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ড্রেনের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করেন এলাকার জয়নালের পাঁচ ছেলে শাহীন, খোকন, সেলিম,মনা,বুলবুল। জয়ের ডাক চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে অপরাধীরা পালিয়ে যায়। এসময় জয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মামলার বাদী রোকেয়া জানায়, হামলাকারীরা আমার ভাইকে হত্যার উদেশ্যে আমার ভাইকে মারধর করে। হামলায় পাঁচ ভাই অংশ নিলেও শাহিন এবং বুলবুল জয়কে ড্রেনের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। এদিকে হামলায় ঘটনায় থানায় মামলা হওয়ায় আসামীরা মামলা  তুলে নিতে আহত জয়ের পরিবারকে হুমকী দিচ্ছে।
নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD