বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লায় তুচ্ছ ঘটনার জের ধরে যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে ফতুল্লার এক শ্রমিক নেতার ভাতিজারা। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার দুপুরে ফতুল্লা পাইলট স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানাযায়, ফতুল্লা আঞ্চলিক শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবিরের ভাতিজা এবং জয়নাল আবেদীনের পুত্র শাহীন, খোকন, সেলিম,মনা,বুলবুল তুচ্ছ ঘটনার জের ধরে জলিলের পুত্র আলামিন হেসেন জয়কে বেধরক পিটাতে থাকে। জয়ের ডাক চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় জয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত জয়ের বোন রোকেয়া ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
Leave a Reply