বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফতুল্লায় সাবেক এমপি কবরীর সন্ত্রাসী বাহিনীর হামলায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সোহেলকে স্মরণ করলেন যুবলীগের নেতাকর্মীরা। শনিবার বিকেলে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ আয়োজনের মধ্যদিয়ে তাকে স্মরণ করা হয়।
এসময় দোয়া মাহফিলে অংশগ্রহন করেন ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী, আওয়ামী লীগ নেতা হাসান আলী মীর, মো: ডালিম, জসিম উদ্দিন, পিন্টু,সুমন,তোফাজ্জলসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, থানা স্বেচ্ছাসবকলীগ নেতা শেখ সোহেলকে ২০১০ সালের ১৯ মার্চ বিকেলে ফতুল্লার ব্যাংককলোনী এলাকায় কবরীর ক্যাডার রনি,কানা সুমন,ফুয়াদ,হিটলার,জনি, নৌ ডাকাত আবুল,তেল চোর সেন্টু, ডাকাত আব্দুল্লা,খেলাফতসহ প্রায় অর্ধশত সন্ত্রাসী প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
Leave a Reply