বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা ব্লাড ডোনার্স (নারায়ণগঞ্জ) আয়োজিত অমর_একুশে_ফ্রেব্রুয়ারী_রক্তদান_ছবি_প্রতিযোগিতা_২০২২’এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ।
সোমবার(২১শে ফেব্রুয়ারী) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আঃ রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম তৌকির ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এসএম সানি বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।
প্রথম স্থান অধিকার করেছেন ফতুল্লা ব্লাড ডোনার্সের সদস্য ও নিয়মিত রক্তদাতা মোঃ মামুন হাসান,
দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফতুল্লা ব্লাড ডোনার্সের সম্মানিত সদস্য ও নিয়মিত রক্তদাতা সাদিয়া ইসলাম মিলি এবং
৩য় স্থান অধিকার করেছেন ফতুল্লা ব্লাড ডোনার্সের সম্মানিত সদস্য ও নিয়মিত রক্তদাতা মোঃ রনি আহম্মেদ।
ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল রক্তদাতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Leave a Reply