বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ডেস্ক নিউজঃ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছরের পর বছর ধরে চলছে ফতুল্লা শাহজাহান রোলিং মিল এলাকার সহোদর দুই রাজন-মোহনের জুয়া-মাদক ব্যবসা। স্থানীয় বাইতুন নাজাত জামে মসজিদ সংলগ্ন একটি ঘরে নির্বিঘ্নে চালাচ্ছে জমজমাট জুয়া-মাদকের আসর। রাজন-মোহনের জুয়া-মাদকের আসর বন্ধ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাব-১১ অভিযান দাবি করেছে এলাকার সচেতন মহল।
এলাকাবাসী জানায়, মোহন ও রাজন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জুয়ার বোর্ড পরিচালনা করছে। শুধু জুয়াই নয়, পাশাপাশি মাদকের আড্ডা বসানোরও অভিযোগ উঠেছে।
এসব আসরে প্রতি রাতে উড়ছে লাখ লাখ টাকা। শাজাহান রোলিং মিলস বাইতুন নাজাত মসজিদের পাশেই এলাকার স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা এসব জুয়ার আসরের নিয়ন্ত্রক হয়ে উঠেছেন।
এদিকে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লীদের যাওয়া-আসার ও ব্যাঘাত ঘটাচ্ছে জুয়ায় আশা লোকজনে জন্য। এলাকার লোকজন জুয়ার আসর বন্ধের জন্য মোহন-রাজনকে একাধিকবার নিষেধ ও বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করছে।
মোহন-রাজনের জুয়ার আসরে পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামমসহ জুয়াড়ী গ্রেফতার হলেও বন্ধ হয়নি তাদের জুয়ার আসর।
Leave a Reply