বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবিঃ নিখোঁজ-৯


নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লার ধর্মগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় অন্তত ১০জন যাত্রী নিখোঁজ রয়েছে।

সকাল সাড়ে ৮টায় বক্তাবলী গোপালনগর থেকে ধর্মগঞ্জগামী একটি ট্রলার ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে যায়।

প্রাণে বেঁচে আসা মিলন জানায়, সকাল সাড়ে ৮টায় ট্রলার বক্তাবলী ঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটে যাওয়ার সময় বরিশাল থেকে আসা একটি যাত্রীবাহী লঞ্চের সাথে ধাক্ক লাগে। ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে এসে তীর খুঁজে পেতে সমস্যা হওয়ায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রতক্ষদর্শীদের সাথে আলাপ করে  জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে বক্তাবলী গোপালনগর খেয়াঘাট থেকে ৪০/৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ধর্মগঞ্জ চতলার মাঠ ঘাটে আসছিলো। অপরদিকে বরিশাল থেকে একটি যাত্রিবাহী লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।

ধর্মগঞ্জ চতলার মাঠ গুদারাঘাট বরাবর লঞ্চ ও ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ৩৫/৪০ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছে অন্তত ১০ জন।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, ফতুল্লা থানা পুলিশ, কোষ্ট গার্ড ও ডুবরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।

 

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD