বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ডেস্ক নিউজঃ রূপগঞ্জে সিকদার অ্যাপারেলস নামে একটি রফতানিমুখী পোশাক কারখানায় লাগা আগুন প্রায় একঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
শনিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাতুন এলাকায় ওই পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। এখনও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে আছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত এখনি বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। পরে হিসাব করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।
শ্রমিকদের সূত্র জানায়, খাতুন এলাকায় অবস্থিত সিকদার অ্যাপারেলস গার্মেন্টস কারখানায় প্রায় দুই
Leave a Reply