বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে ভোটের মাঠে রয়েছেন আলহাজ্ব রোকন উদ্দিন। বিগত দিনে তিনি এই ওয়ার্ডের মেম্বার হয়ে সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন।
আবারও তিনি মেম্বার পদে টিউবওয়েল মার্কা নিয়ে ভোট যুদ্ধে লিপ্ত হয়েছেন।
সাধারণ মানুষও চান রোকন উদ্দিন ফের মেম্বার হলে তাঁদের জন্য সুবিধা হবে। রোকন উদ্দিন মেম্বার থাকাকালীন সময়ে মানুষকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করেছেন এমন দাবী ওয়ার্ডবাসীর।
স্থানীয় ভোটাররা জানায়, রোকন উদ্দিন দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেন। বিগত দিনে তিনি মানুষের পাশে থেকে সেবা দেয়ার চেষ্টা করেছেন। যাকে দিয়ে আমরা উপকার পাচ্ছি, ১১ নভেম্বরের নির্বাচনে তাঁকেই ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করবো।
এ ব্যাপারে রোকন উদ্দিন জানান, আমি জনপ্রতিনিধি হই মানুষের ভোটে। আর আমার চেষ্টা থাকে মানুষের পাশে থাকার। সুখেদুঃখে আমি আমার ওয়ার্ডবাসীর পাশে থাকতে চাই। বিগত দিনে আমাকে যেভাবে ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন, আমি এবার তাঁদের সমর্থন নিয়ে মেম্বার পদে জয় লাভ করবো।
Leave a Reply