নিজস্ব প্রতিবেদক: করোনার ছোবল থেকে জনসাধারনকে বাচাতে নারায়ণগঞ্জের ফতুল্লার গুরুত্বপূর্ণ বাজার গুলো নিরাপদ দুরত্বে সরিয়ে দিয়েছেন সদর ইউএনও নাহিদা বারিক। অপরদিকে উপজেলার অন্যতম কৃষি উৎপাদন এলাকা আলীরটেক ও বক্তাবলি ইউনিয়নে এবছর প্রায় ১৫০০ হেক্টর জমিতে শাক-সবজির আবাদ হয়েছে।
এসকল ফসল বিক্রি করে প্রতিবছর কৃষকের ভগ্যের চাকা ঘুরলেও করোনা ভাইরাসের প্রভাবে এবছর তার বিপরীত। করোনা আক্রমনের প্রথম দিকে সবজিসমূহ পরিবহন সংকটের জন্য বাজারজাত করতে না পারায় কৃষকের সবজি মাঠেই নস্ট হচ্ছিল অথচ নদীর এপাড়ের জনগণ উচ্চমূল্যে সবজি ক্রয় করছিল। এবিষয়ে কৃষকরা যাতে ন্যায্য মুল্য সবজি বিক্রি করতে পারে এজন্য নদীর তীরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার বসানোর ব্যবস্থা করে দিয়েছেন ইউএনও।
উপজেলা এলাকার শাক- সবজির বাজারজাত করণে কৃষকের সমস্যা উপজেলা নির্বাহি অফিসার নাহিদা বারিকের দৃস্টিগোচর হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক এলাকায় সরাসরি গিয়ে দ্রুত নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ করেন।
কৃষক শরীয়তুল্লাহ জানান, গত সপ্তাহে তার ক্ষেতের ২ মন সবজি নস্ট হলেও এখন উচ্চমূল্য পাবেন। এখন আর কোন সমস্যা নেই। এজন্য তিনি উপজেলা নির্বাহি অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় শহিদুল্লাহ জানান, বক্তাবলি ও আলীরটেক ইউনিয়নে করোনা আক্রান্ত কোন রোগী নেই। ইউনিয়নবাসী সচেতন রয়েছে। কৃষকরাও সুরক্ষা বজায় রেখে ব্যবসা করতে চায়। এজন্য ইউএনও কৃষকদের সুরক্ষা ব্যবস্থা তদারকির ও সচেতনার জন্য উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল গফফার কে দায়িত্ব দিয়েছেন।
ইউএনও নাহিদা বারিক জানান, করোনার প্রভাব দীর্ঘমেয়াদি, আপনারা জানেন গতকাল বিশ্বখাদ্য সংস্থা আশংকা প্রকাশ করেছে যে, আগামি বছর বিশ্বে খাদ্যের সংকট সৃস্টি হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এজন্য আহবান করেছেন, দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। প্রয়োজনে কৃষকদের বিনামূল্যে শাক-সবজির বীজ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরো জানান, ধর্মগঞ্জ, দেলপাড়া,পঞ্চবটি, ভুইগড় ও ফতুল্লা বাজারে নিরাপদ দুরত্ব বজায় রেখে ব্যবসা করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ফতুল্লা ডিআইটি মাঠে পাইকারী দরে কাচা বাজার বিক্রির ব্যবস্থা করা হয়েছে এক সপ্তাহ আগে। সার্বিক ভাবে চেস্টা করা হচ্ছে উপজেলা এলাকা গুলো থেকে করোনা আক্রান্তের সংখ্যা কমানোর। সকলের সহযোগিতা থাকলে অবশ্যই করোনা মুক্ত এলাকা ঘোষনা করতে পারবো।



Leave a Reply