নারায়ণগঞ্জের খবর:
টানা সপ্তমবার গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। আগামী দুই বছর মেয়াদে (২০২৩-২৫) সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ জুলাই) রাতে বিকেএমইএ এর নারায়ণগঞ্জ কার্যালয়ে সাধারণ সভায় ২০২৩-২৫ মেয়াদে দায়িত্ব গ্রহণকারী নেতাদের নাম ঘোষণা করা হয়।
সেলিম ওসমান ছাড়াও ৩৫ সদস্যের এই পরিচালনা পর্ষদে মোহাম্মদ হাতেম নির্বাহী সভাপতি, মনসুর আহমেদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মো. রাশেদ, গাওহার সিরাজ জামিল, ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, আকতার হোসেন অপূর্ব । এছাড়া সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার সোহেল।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান, মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূইয়া, শ্যামল কুমার সাহা, শাহাদাৎ হোসেন সাজনু, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম. আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মির্জা মো. আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, মির্জা মো. আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আব্দুল হান্নান, ইমরান কাদের তুরজ, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, আক্কাস উদ্দিন মোল্লা, জাকারিয়া অহিদ, লুৎফর রহমান, মিনহাজুল হক, নিয়াজুল হক, সজিব ইমরান খান, খোরশেদ আহমেদ তুহিন পরিচালকের দায়িত্ব পান।
গত ২৮ মে বিকেএমইএ নির্বাচন বোর্ডের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ২৬ আগস্ট ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু সংগঠনটির পরিচালনা পরিষদের ৩৫টি পদের বিপরীতে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ না করেনি। ফলে ২০ জুলাই মনোনয়ন পত্র সংগ্রহের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী। এছাড়াও এফবিসিসিআইর সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল এই বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।
Leave a Reply