নিজস্ব প্রতিবেদকঃ কুতুবপুর ইউনিয়ন পরিষদের নিবার্চনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন যুবলীগ নেতা আঃ খালেক মুন্সী। আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদের নিবার্চনে চেয়ারম্যান পদ নিয়ে নানা নাটকীয়তা দেখা দিয়েছে। গুঞ্জন রয়েছে এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বিএনপি থেকে বহিস্কৃত নেতা মনিরুল আলম সেন্টুকে। এ খবরে কুতুবপুরের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রার্থী হতে যারা ইচ্ছে প্রকাশ করে প্রচারণা চালিয়ে আসছিলেন তাঁদের পাশ কাটিয়ে মনিরুল আলম সেন্টুর হাতে নৌকা প্রতীক তুলে দেয়াকে স্বাভাবিক ভবাে মানতে পারেনি তাঁরা। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন যুবলীগ নেতা আঃ খালেক মুন্সী। তিনি জানান, দল আমাকে মনোনয়ন না দিলে আমি স্বতন্ত্র প্রার্থী হবো।
উল্লেখ, এবারের নিবার্চনে চেয়ারম্যান প্রার্থী হতে মাঠে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার মঃ গোলাম রসুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক আঃ খালেক মুন্সী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু,আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন।
Leave a Reply