বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

ফতুল্লায় কাসেমীর পক্ষে গণসংযোগ

 

নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা থানা বিএনপি’র সহ-কোষাধ্যক্ষ আলহাজ্ব তৈয়বুর রহমানের উদ্যোগে কুতুবপুর ০৯ নং ওয়ার্ডে বিএনপি মনোনীত জোট প্রার্থী মনির হোসেন কাসেমীর পক্ষে ভোটারদের কাছে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
গতকাল সোমবার ফতুল্লার লালখাঁ এলাকায় এ গণসংযোগের লক্ষ্যে তৈয়বুর রহমানের সহধর্মিনী পাঁচ শতাধিক নারী নিয়ে দলীয় কার্যালয়ে উপস্থিত হন। অতঃপর সহস্রাধিক নেতাকর্মী সাথে নিয়ে নির্বাচনী গণ সংযোগ শুরু করেন তৈয়বুর রহমান।
এ সময় গণসংযোগে অংশগ্রহণ করে শাহআলম বলয় ছেড়ে কাসেমী বলয়ে যোগদান করেন ৯ নং ওয়ার্ড মেম্বার রঞ্জু।
এই গণসংযোগে আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার,কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার, কুতুবপুর ০৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর, আবুল হোসেন, আমির হোসেন, আফজল, দুলাল, রবিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় তৈয়বুর রহমান রহমান মনির হোসেন কাসেমীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD