বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
আবদুর রহিমঃ ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। নারায়ণগঞ্জ-৪ আসনে রিপাবলিকান পার্টির হয়ে হাতী প্রতীক নিয়ে লড়ছেন একাত্তরের রণাঙ্গনের এই বীরযোদ্ধা।
নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে রহস্য পুরুষ হিসেবে পরিচিত মোহাম্মদ আলীর হাত ধরে অনেকে এমপি,মেয়র কিংবা ব্যবসায়ী সংগঠনের নেতা হয়েছেন। শিল্পপতি মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে রাজনীতিতে অনেকের উত্থান হয়েছে।
নানা প্রতিশ্রুতি দিয়ে বিগতদিনেও নারায়ণগঞ্জ-৪ আসন থেকে একাধিক ব্যাক্তি মোহাম্মদ আলীর হাত ধরে সংসদ সদস্য হয়েছিলেন। কিন্তু নির্বাচিত হয়ে কেউ নারায়ণগঞ্জ-৪ আসন তথা ফতুল্লার উন্নয়নে কাজ করেনি।উল্টো উন্নয়নের মুলা ঝুলিয়ে আখের ঘুছিয়েছেন সবাই।
ফতুল্লার উন্নয়নে এবার তিনি নিজেই ভোটের মাঠে নেমেছেন। ইতোমধ্যে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছেন এই প্রবীণ রাজনীতিক।
Leave a Reply