মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকার জাকির হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা শুভ ও তার ভাই শিমুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা ও শিশু অপহরণ মামলায় গ্রেফতারের হয়ে জেল হাজতে প্রেরণের পর থেকে ভোল পাল্টে শ্রমিক দল নেতা বনে গেছেন। জাকির নিজে মাওয়া এলাকায় দীর্ঘ ১৭ বছর পরিবহন শ্রমিক লীগের রাজনীতি করলেও পিঠ বাঁচাতে নিজেকে এখন সোনারগাঁও শ্রমিক দল নেতা বলে পরিচয় দিয়ে দাপা এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য শুভ ও তার ভাই শিমুল কে গত ১ আগষ্ট ফতুল্লা থানা পুলিশ গ্রেফতার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা নাম্বার ৩৮, ১৩/৬/২০২৬ ও নারী শিশু অপহরণ মামলা নাম্বার ৯২, ২৭/৫/২০২৬ এর প্রেক্ষিতে।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দাপা এলাকার জাকিরের ছেলে ও আওয়ামিলীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল ৫ আগষ্টের পর দীর্ঘদিন পলাতক থেকে প্রকাশ্যে ঘুরে ফিরে নানা অপকর্ম চালিয়ে যাচছিলেন। শুধু তা-ই নয় অয়নের নির্দেশে এলাকায় আওয়ামিলীগ কে শক্তিশালী করতে দাপা এলাকার কাউছারের গ্যারেজের পিছনে দলবল নিয়ে প্রয়ই গভীর রাত পর্যন্ত গোপন বৈঠকে মিলিত হতো যা ফতুল্লা পুলিশ টের পায়। শুভ ও শিমুলের পিতা জাকির হোসেন ও দীর্ঘ ১৭ বছর মাওয়া ফেরিঘাটে পরিবহন শ্রমিক লীগের রাজনীতি করেছেন।
সাবেক সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ছিল ঘনিষ্ঠ সহচর এই পরিবারটি। প্রায়ই তাদের আমন্ত্রণে অয়ন দাপা এলাকায় আসতেন। আর সেই প্রভাবে তৎকালীন সময়ে এলাকায় গড়ে তুলেছিলেন বিশাল সন্ত্রাসী বাহিনী। চাঁদাবাজি, দখলবাজি সহ নানা অপকর্মে জড়িত ছিলো শুভ বাহিনী। ২০২৪ সালের ৫ আগষ্ট স্বৈরশাসক হাসিনার পতনের পর দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন শুভ ও তার ভাই শিমুল। এক ফাঁকে তারা এলাকায় একটি অপহরণ কর্মে জড়িয়ে পড়ে এবং মামলা হয় তাদের বিরুদ্ধে যার নাম্বার ৯২, ২৭/৫/২০২৬। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা নাম্বার ৩৮, ১৩/৬/২০২৬ হয় তাদের বিরুদ্ধে। যার প্রেক্ষিতে তাদের দুই ভাই কে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ।গত ১ আগষ্ট গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন। এদিকে গ্রেফতার কৃতদের পিতা শ্রমিক লীগ নেতা জাকির এখন পিঠ বাঁচাতে নিজেকে এখন সোনারগাঁও শ্রমিক দল নেতা বলে পরিচয় দিয়ে দাপা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেএবং অপহরণ মামলার বাদী কে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
Leave a Reply