বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

ফতুল্লা প্রেসক্লাবের নববর্ষের র‍্যালী

নারায়ণগঞ্জের খবরঃ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় পান্তা-ইলিশ উৎসব ও বর্ণাঢ্য র‍্যালি। আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে স্বাগত জানায় সংগঠনটির সদস্যরা।

মঙ্গলবার সকালে ফতুল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে থানা গেইট হয়ে পুনরায় ফতুল্লা প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন এবং “শুভ নববর্ষ” স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় পান্তা-ইলিশ উৎসব, যেখানে সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অংশগ্রহণ করেন। এ সময় একে অপরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সহ-সভাপতি সেলিম মুন্সী, পিয়ার চাঁন, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকউল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, প্রচার সম্পাদক সেলিম হেসেন, জসিম উদ্দিন, পম আজিজ, রাকিব চৌধুরী শিশির, আরিফ হোসেন,সোহেল রানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD