বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

না.গঞ্জ সদর উপজেলার ক্রীড়া সংস্থার কমিটি গঠন

নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে পরিষদের চেয়ারম্যানের অনুমোদনের পর এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক স্মারকে এ অনুমোদনের কথা জানানো হয়।

অনুমোদিত কমিটিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং নারায়নগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী কে সদস্য সচিব পদে দায়িত্ব দিয়ে এ কমিটির ঘোষনা করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এছাড়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার ও ক্রীড়াবিদ সোহেল রানা কে সদস্য করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের স্মারকে বলা হয়েছে, অনুমোদিত এ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে। গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করেই পরবর্তী নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নথিতে বলা হয়েছে, স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারায় পরিষদের ওপর অর্পিত ক্ষমতার ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এ কমিটি দায়িত্ব নেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার পরবর্তী নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD