বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

ফতুল্লার কলঙ্ক মুছতে খেজুর গাছে ভোট দিন: কাসেমী

নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে বিএনপির জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, ফতুল্লাকে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজপথ হিসেবে পরিচিত করা হয়েছে। এই কলঙ্কের দাগ মুছে ফেলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ সোমবার বিকেলে নতুন কোর্ট এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী, মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর প্রমুখ।
এসময় কাসেমী বলেন, আপনারা নির্বিঘ্নে বাড়িঘর নির্মাণ করবেন, নিজের পছন্দমতো যেকোনো জায়গা থেকে নির্মাণসামগ্রী ক্রয় করবেন- কেউ কোনো বাধা দিতে পারবে না। নাগরিক অধিকার সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ সমান নাগরিক সুবিধা ভোগ করবে। এখানে কোনো ধরনের বৈষম্যের সুযোগ থাকবে না।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ তারিখে আপনারা খেজুর গাছ প্রতীকে ভোট দেবেন। সেই ভোট শেষ পর্যন্ত ধানের শীষে যোগ হবে। ষড়যন্ত্র শুধু বাইরে নয়, ঘরের ভেতরেও চলছে। এমনকি এই মাঠেও ষড়যন্ত্র হচ্ছে। ঘরের ইঁদুরে যেন ভাণ্ড না কাটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
মনির কাসেমী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, খেজুর গাছ জয়ী হলে ধানের শীষ জয়ী হবে। আর ধানের শীষ জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
বক্তব্য শেষে তিনি উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের প্রতি খেজুর গাছ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD