বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ আপনারা সব সময় যাকে পাশে পাবেন তাকেই ভোট দিবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-০৪ আসনের হাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
ফতুল্লার আয়রন মার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, এখানে বিএনপি দলীয় কোন প্রার্থী দেয়নি। জোট থেকে যাকে দিয়েছে তাকে কেউ চেনে না। আপনারা এমন প্রার্থীকে ভোট দিবেন যাকে আপনারা সব সময় কাছে পাবেন। তিনি আরো বলেন, আপনারা সবাই আমাকে চেনেন। যেকোনো সময় যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাবেন।
এ আসনে কি কি সমস্যা রয়েছে তা সম্পর্কে আমি অবগত। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি সমস্যাগুলো সমাধানে কাজ করব।
এ সময় আয়রন মার্কেটের মালিক সমিতির সকল সদস্য ও ব্যবসায়ীরা তাকে জয়ী করার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply