শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের খবরঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গার্মেন্ট শ্রমিক নিহতের প্রতিবাদে চাষাঢ়া-আদমজী সড়কের ইপিজেডের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় সড়কে যানজটের সৃষ্টি হয়।
জানা যায় বুধবার (৯ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের রেমি হোল্ডিং এর সামনের সড়ক পারাপারের সময় একটি তেলবাহী লরি পারভিন আক্তার (৩৩) নামে এক গার্মেন্টস কর্মীকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পারভীন আক্তার আদমজী ইপিজেড এর উর্মি গার্মেন্টস এর শ্রমিক বলে জানা যায়।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শ্রমিক আদমজী ইপিজেডের সামনে সমবেত হয়ে তেলবাহী লড়ি চাপায় নিহত শ্রমিক পারভিন আক্তার নিহতের সুষ্ঠ বিচার ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এসময় আন্দোলনরত শ্রমিকরা বেশ কয়েকটি দাবী উত্থাপন করে।
এসময় শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আইনুল হক ও বেপজা কর্মকর্তারা আগামী ১৩-আগস্ট শ্রমিকদের  প্রতিনিধি ও ট্রাক মালিক পক্ষ উভয়ের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সকাল পৌনে ৯টায় অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD