বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

পিলকুনিতে মাছের খামারে চাঁদা না পেয়ে কেয়ারটেকারকে মারধর

নারায়ণগঞ্জঃ ফতুল্লা পিলকুনি এলাকায় মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৫০হাজার টাকা চাঁদা দাবীতে মারধর করেছে কিশোর গ্যাং বাহিনী। এঘটনায় মাছ ব্যবসায়ী আলম পিলকুনি মোল্লা বাড়ি এলাকার ইয়াকুব মোল্লা, সিফাত,আমজেদ মেম্বার ও ইকবাল মোল্লাসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানাযায়,মাছ ব্যবসায়ী আলমের  পিলকুনি এলাকায় ১৪ বিঘা জমির উপর একটি মাছের ঘের রয়েছে সেখানে বিভিন্ন প্রকারের মাছ চাষ করে আসছে। নাইম নামে তার এক কেয়ারটেকার সেই মাছের ঘের দেখা শোনা করে। বিবাদীরা বিভিন্ন সময় সেই মাছের ঘেরে গিয়ে চাঁদা দাবী করে আসছে।বুধবার( ২৫ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় মাছ ব্যবসায়ী আলম মাছের খামারে অবস্থান করার সময় বিবাদীরা এসে ৫০ হাজার টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে বিবাদীরা কেয়ারটেকার নাইমকে মারধর করে । এসময় ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন ঘটনাস্থল আসলে তারা মাছ ব্যবসায়ী আলম ও তার কেয়ার টেকার নাইমকে খুন,জখমসহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলে যায়।

এব্যাপারে মাছ ব্যবসায়ী আলম জানান, ঘটনা পর পুলিশ এসে উপস্থিত হয় । এর আগেই তারা পালিয়ে যায়। কিন্তু বিভিন্ন গনমাধ্যমে আমাকে নিয়ে যে নিউজ হয়েছে তা সম্পূর্ন মিথ্যা অন্য একটি পক্ষ আমাকে ফাসানোর জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়েছে।আমি কোন অপরাধের সাথে জড়িত না । আমি একজন প্রতিষ্ঠিত মাছ ব্যবসায়ী।333333333333333333333333333

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD