বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী রনি ওরফে পেচাঁ রনি ও তার সহযোগী অটো সাগরকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে পাগলা পশ্চিম নন্দলালপুর মসজিদ গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম নন্দলালপুর এলাকার সালামের ছেলে রনি ওরফে পেচাঁ রনি ও নন্দলালপুর উত্তর মহল্লার সাগর ওরফে অটো সাগর।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির উপ-পরিদর্শক (এস আই) সাদ্দাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা পশ্চিম নন্দলালপুর এলাকায় অভিযান চালিয়ে পেচাঁ রনি ও তার সহযোগী অটো সাগরকে তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পাগলা নন্দলালপুরে মাদক ব্যবসা করে আসছিল। অত্র এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে রনি ওরফে পেচাঁ রনি ও তার একাধিক সহযোগীদের মাধ্যমে পাইকারি মাদক বেচাকেনা করে আসছিল। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। সচেতন মহলের দাবি শুধু পেচাঁ রনিকে গ্রেপ্তার করে তার মাদক ব্যবসা বন্ধ করা যাবে না। তাদের সাথে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসলে কিছু মুক্তি পাবে এলাকাবাসী এই ভয়ানক মাদকের ছোবল থেকে।
Leave a Reply