সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

ফতুল্লা মডেল থানায় নতুন ওসির যোগদান

 

নিজস্ব প্রতিবেদক: প্রায় ১৬দিন পর ফতুল্লা মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নুরে আযম মিয়া। বৃহস্পতিবার রাতে থানার দায়িত্ব গ্রহণ করেন। এরআগে তিনি

বিমানবন্দর, ধানমন্ডি, শ্যামপুর এবং বনানী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

ফতুল্লা মডেল থানায় যোগদান করে মোহাম্মদ নূরে আযম মিয়া বলেন, আমি জনগণের সেবক, জনকল্যাণে যা করা দরকার আমি তাই করবো।

গত ৭জুন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপুকে ক্লোজড করে পুলিশ লাইনে যুক্ত করা হয়। এরপর থেকে ফতুল্লা মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ শূন্য ছিল।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD