সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতাযুদ্ধের এক ও এগারো নাম্বার সেক্টরের কমান্ডার, স্বাধীনতাযুদ্ধের প্রথম ব্রিগেড জেডফোর্সের কমান্ডার,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল দিনভর নানাবিধ কর্মসূচী পালন করে।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও আসন্ন কমিটিতে সভাপতি পদপ্রার্থী সাগর সিদ্দিকীর নেতৃত্বে ২০ তারিখ দিনভর নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল বৃক্ষরোপন কর্মসূচী,মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরন, দোয়া ও মিলাদ সহ অসহায় হত-দরিদ্র মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন সহ নানাবিধ কর্মসূচী পালন করে।
এসময় এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন শিকদার,ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা পিয়াস খন্দকার,যুবদল নেতা মোঃমিলন ঢালী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মনির হোসেন,সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার,ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ সাজ,সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরিফ,ফরহাদ,সদস্য বাবু,সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা শিশির,ফতুল্লা থানা ছাত্রদল নেতা আরিফ হাসান,জীবন আহম্মেদ,আরিফুল ইসলাম,মোঃআবু হানিফ,কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি তুরান,সাধারণ সম্পাদক হাসান,সিঃসহ সভাপতি জীম,ফতুল্লা ইউনিয়ন ছাত্রদল নেতা,আকাশ,রুবেল,মেহেদি,আল আমিন,তূর্য,রাকিব,আসিফ,বিল্লাল,সুমন সহ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Leave a Reply