মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

চাষাঢ়ায় দূর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক: চাষাঢ়ায় ব্যবসায়ীর বাসায় দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। পূজার ছুটিতে গ্রামে গেলে অজ্ঞাত চোরচক্র বাসার দরজা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। গত শুক্রবার ফতুল্লা উত্তর চাষাঢ়া এলাকায়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে জানাযায়, ফতুল্লা থানাধীন উত্তর চাষাঢ়া ভুট্টুর বাড়ির ৩য়তলার ভাড়াটিয়া খোকন দাস পূজার ছুটিতে গত শুক্রবার দুপুরে গ্রামের বাড়ি চাঁদপুরে বেড়াতে যায়। এ সুযোগে অজ্ঞাত চোরের দল ফ্ল্যাটের দরজা ভেঙ্গে নগত ৩ লাখ ২২ হাজার টাকা, ৫ভরি স্বর্ণ, ৫টি পাসপোর্ট,একাধিক ব্যাংকের চেক বই,সম্পত্তির দলিলসহ মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী খোকন দাস শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD