বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নাসিম ওসমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

default

নিজস্ব প্রতিবেদক: শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু উদ্বোধন করতে গিয়ে সাবেক সাংসদ একেএম নাসিম ওসমানকে স্মরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওসমান পরিবারের স্মৃতিচারণ করতে গিয়ে বারবার নাসিম ওসমাপনকে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট কালো রাত্রি। আগেরদিন ১৪ আগস্ট রাতে নাসিম ওসমানের বিয়ে হয়। নাসিম ওসমানের বিয়েতে কামালও (শেখ কামাল) গিয়েছিল। কামাল ফিরে আসে। যখনই নাসিম ওসমান শুনেছেন ১৫ আগস্টের ঘটনা ঘটেছে তখনই নবপরিণিতা স্ত্রীকে রেখেই হত্যার প্রতিবাদ জানাতে চলে গিয়েছিলেন ভারতে। সেখানে তিনি হত্যার প্রতিবাদ করেন। আমি সবসময়ে সেগুলো স্মরণ করি।’

তিনি বলেন, ‘যদিও তিনি আমাদের পার্টি করতেন না অন্য পার্টিতে গিয়েছিলেন। কিন্তু সবসময় আমার সঙ্গে যোগাযোগ করতেন, বড় বোন হিসেবে সম্মান করতেন। তিনি বারবার আমার সঙ্গে দেখা করে সেতুটির কথা বলেছিলেন। যখন আমরা এটার কাজ শুরু করি তখনই তিনি চলে গেছেন। তিনি একজন বীরমুক্তিযোদ্ধা। তাকে স্মরণ করতেই তার নামে সেতুটির নাম করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ আমাদের একটি গুরুত্বপূর্ণ জায়গা। অর্থনৈতিতে নারায়ণগঞ্জ একটি বড় ভূমিকা রয়েছে। নারায়ণগঞ্জবাসীর জন্য, তাদের জীবনযাত্রা উন্নত করার লক্ষ্যে একটি সেতু একান্তভাবে দরকার। সে কথাটা মাথায় রেখেই আমরা শীতলক্ষ্যা নদীর ওপর তৃতীয় সেতুর নির্মাণ করলাম। ইতোমধ্যে শীতলক্ষ্যার ওপরে আমরা আরও কয়েকটা সেতু করেছি।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD