বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

পদে নেই, তবুও রাজপথ কাঁপাচ্ছেন যারা

আবদুর রহিমঃ পদে নেই তবুও দাপটের সাথে রাজপথ কাঁপাচ্ছেন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা। পদের বাইরে থাকা এসব নেতারা দলের প্রয়োজনে মাঠে নেমে তাঁদের সাংগঠনিক শক্তির জানান দিচ্ছেন বারবার। দলের শীর্ষ  নেতা এবং দলের তৃনমূলের কর্মীদের মনোবল বৃদ্ধি করতে এবং বিরোধীদের বুকে কাঁপন ধরাতে পদ পদবী হীন  এসব নেতাদের শোডাউন বেশ সহায়ক ভূমিকা রাখছে এমন দাবি আওয়ামীলীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীদের। দীর্ঘদিন ধরে মূল দল কিংবা অঙ্গ সংগঠনের সম্মেলন না হওয়ায় অনেক যোগ্যতা সম্পন্ন এসব নেতারা পদের বাইরে থেকে রাজনৈতিক কর্মকান্ড করছেন।  আগামী দিনগুলোতে এসব দাপুটে নেতাদের পদায়নের মাধ্যমে সঠিক মূল্যায়ন করা প্রয়োজন এমন দাবি বিশ্লেষক মহলের।

সূত্রমতে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনে ঠাঁই হয়নি এমন বেশ কিছু নেতা দীর্ঘদিন ধরে রাজপথ কাঁপাচ্ছে। দলীয় নানা কর্মকান্ডে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে রাজপথে নেমে আসেন। এমন নেতাদের মধ্যে অন্যতম হচ্ছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু।  অত্যন্ত ঠান্ডা মেজাজের এ নেতা জেলা যুবলীগের ঝান্ডা কাঁধে নিয়েছেন অনেক আগে থেকেই। জেলা যুবলীগের বর্তমান কমিটির ব্যানারে কোন কর্মকান্ড নেই অনেক দিন ধরে।  কিন্তু যুবলীগের কর্মকান্ড থেমে নেই।  এহসানুল হাসান নিপুর নেতৃত্ব জেলা যুবলীগের কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
পদের বাইরে থাকা নেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানি একজন। পদে নেই, কিন্তু রাজপথে দাপট দেখাচ্ছেন তিনি। দলের কর্মকান্ডে সামনের সাড়িতে দেখা মেলে বরবরই। সাংগঠনিক ভাবে অত্যন্ত দক্ষ এ নেতাকে এ জেলার যুবকরা আইকন হিসেবেই জানেন। পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবেও রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে অনেক আগে। দক্ষতা এবং যোগ্যতা থাকার পর এখনোনপদের বাইরে রয়েছে এই নেতা।
দীর্ঘদিন ধরে রাজপথ কাঁপাচ্ছে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন। নাসিক নির্বাচন চলাকালীন সময়ে পদ হারান এই নেতা। কিন্তু, জনপ্রিয়তার ভাটা পরেনিবএক বিন্দুও। দলীয় কর্মকান্ডে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে রাজপথে নেমে আসেন তিনি।
পদের বাইরে থেকে রাজনৈতিক অঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন ফতুল্লা কাঠেরপুলের যুবলীগ নেতা আজমত আলী। দীর্ঘদিন ধরে ফতুল্লা থানা যুবলীগের রাজনীতিতে তাঁর সরব উপস্থিতি এবং রাজপথে দাপট দেখছেন দলের নেতাকর্মীরা। পদের বাইরে থেকেও দলের জন্য কিছু করা যায় তা আজম আলী দেখিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
যুবলীগের রাজনীতিতে বেশ সক্রিয় তল্লার জানে আলম বিপ্লব। পদের বাইরে থাকা এ নেতা রাজপথে সব সময়ই সক্রিয় রয়েছেন। জেলা যুবলীগের ব্যানারে রাজপথ কাঁপাচ্ছে দীর্ঘদিন ধরে।
দলকে ভালোবাসতে হলে এবং দলের জন্য কিছু করতে হলে পদের প্রয়োজন নেই তাঁর উদাহরণ সৃষ্টি করেছেন বন্দরের ছাত্রলীগ নেতা খান মাসুদ। দীর্ঘদিন ছাত্রলীগের ব্যানারে সক্রিয় থাকা খান মাসুদ বর্তমানে যুবলীগের রাজনীতিতে বেশ সক্রিয়।  দলের সভা-সমাবেশে তাঁক লাগানো শোডাউন করছেন দীর্ঘদিন ধরে। বন্দর ছাপিয়ে শহরের রাজনীতিতে তাঁর অংশগ্রহণ নজরকেড়েছে অনেক আগেই। মূল দল কিংবা অঙ্গ সংগঠনের সম্মেলনের মাধ্যমে এসব নেতাদের পদায়নের মধ্য দিয়ে মূল্যায়ন করা প্রয়োজন এমনটাই মনে করছেন আওয়ামী লীগের রাজনীতিতে সংশ্লিষ্টরা।
নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD