মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তিঃ ফতুল্লা প্রেস ক্লাবের পুরাতন কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন নতুন কমিটি। সোমবার সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি এম সামাদ মতিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাচিত সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাধারন সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, অর্থ সম্পাদক মোঃ সেলিম হোসেন, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক আলামিন প্রধান, সাংস্কৃতিক সম্পাদক জি এ রাজু, কার্যকরী সদস্য রুহুল আমীন প্রধান, আবদুল আলিম লিটন, সদস্য রফিক হাসান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ফতুল্লা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ (দৈনিক যায়যায় দিন), সাধারন সম্পাদক আবদুর রহিম (দৈনিক ডান্ডিবার্তা), সহ-সভাপতি এড. মশিউর রহমান শাহিন (সকাল বার্তা প্রতিদিন) সহ-সভাপতি কামাল উদ্দিন সুমন (দৈনিক নয়াদিগন্ত), যুগ্ম সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ ডটকম), সংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম (আমাদের নারায়ণগঞ্জ ডটকম),অর্থ সম্পাদক মোঃ সেলিম হোসেন (নারায়ণগঞ্জের খবর ২৪ ডটকম), দপ্তর সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর ২৪ ডটকম), প্রচার সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), ক্রীড়া সম্পাদক জি এ রাজু দৈনিক রুদ্রবার্তা),সদস্য এম সামাদ মতিন (বিডি নিউজ আই),সদস্য রুহুল আমীন প্রধান (খবর প্রতিদিন),সদস্য আঃ আলিম লিটন (নারায়ণগঞ্জের আলো ২৪ ডটম)।
Leave a Reply