বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফতুল্লা স্টেশন ব্যাংককলোনী, জোরপুল বালুরমাঠ, বায়েজিদ বোস্তামী রোড, দাপা আদর্শ স্কুল,হাক্কানী কবরস্থানন সংলগ্ন বালুর মাঠ এলাকায় ডাকাত শাহীন, মহসিন, ডাকাত দীন ইসলাম এই ত্রিরত্নের মাদক ব্যবসা চলছে প্রকাশ্যে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদকের বেচাকেনা। বিশাল সিন্ডিকেট নিয়ে এই মাদক বিক্রি করে থাকে তিনজনের এই চক্রটি। এই চক্রের মাধ্যমে প্রতিদিন কয়েক লাখ টাকার মাদক বেচাকেনা হয়।
স্থানীয়দের অভিযোগ, বিশেষ পেশার কিছু ব্যাক্তি এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় এখানে মাদক বিক্রি হচ্ছে। এছাড়া এলাকার গলিপথে মোড়ে মোড়ে তাঁদের সোর্স থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করলে মাদক ব্যবসায়ীরা নিরাপদে চলে যায়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাঁড়াশি অভিযান দাবি করেছে এলাকার সচেতন মহল।
ফতুলার দাপায় জেলা গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত শীর্ষ মাদক ব্যবসায়ী বোমা লিপু নিহতের পর নিহতের ভাই শাহিন ওরফে ডাকাত শাহিন(বর্তমানে জেলে) ও আলামিন ওরফে ভাতিজা আলামিন নিয়ন্ত্রণ করেছে দাপা, শিয়াচর, রেল স্টেশন, পিলকুনী, ব্যংক কলোনী জোড়পুল এলাকার বৃহত্তর মাদক বাজার।
এই দুই মাদক ব্যবসায়ীর হয়ে মাদক বেচা-কেনায় সক্রিয় রয়েছে প্রায় অর্ধ শতাধিক সেলসম্যান। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর অভিযান কখনো কখনো মাদক নিয়ে গ্রেফতার হলেও এই দুই শির্ষ মাদক ব্যবসায়ী রয়ে যায় প্রশাসনের ধরা ছোয়ার বাইরে।
এছাড়া মহসিন ওরুফে মাইছ্যা মহসিন, ডাকাত দীন ইসলাম পৃথক সিন্ডিকেট গড়ে তুলে পিলকুনি হাক্কানী কবরস্থান সংলগ্ন মাঠে মাদক ব্যবসা করছে। বিশাল সিন্ডিকেট নিয়ে তাঁদের মাদকের রাজ্য গড়ে তুলছে। কাক ডাকা ভোর থেকে শুরু হয় তাঁদের মাদক বেচাকেনা। কিছুদিন আগে মাইছ্যা মহসিন অর্ধকোটি টাকার মাদকসহ ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গ্রেফতার করে।
এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান দাবি করেছে এলাকার সচেতন মহল।
Leave a Reply