নারায়ণগঞ্জের খবরঃ
বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগংরোড এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সিদ্ধিরগঞ্জ থানার ওসি, ফতুল্লা থানা বিএনপির সভাপতিসহ দশজন আহত হয়েছে।
শনিবার দুপুরের এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ মহানগর বিএনপির আহবায়ক এড. শাখাওয়াত খানসহ বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে।
সূত্র জানায়, বিএনপির নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগং রোড এলাকায় অবস্থান নিলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের সড়ক থেকে সড়িয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে।

বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পাল্টা রাবার বুলেট এবং টিয়ার সেল ছুড়তে থাকে বিএনপির নেতকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু সহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের ছোঁড়া ইটের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।

এসময় পুলিশ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার প্রধান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে।
Leave a Reply