রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শামীম ওসমানের ক্যান্সার

নারায়ণগঞ্জের খবরঃ মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তাঁর দাবি, শরীরে বাসা বাঁধা ক্যানসার চতুর্থ পর্যায়ে (স্টেজ-৪) পৌঁছেছে।

গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন বিদেশে অবস্থানরত শামীম ওসমান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।

নিজের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেছেন, ‘কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’ সরকারিসেবা

নিজের জীবন নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে সাবেক এই সংসদ সদস্য বলেন, কতদিন বেঁচে থাকবেন, তা তিনি জানেন না। তবে মহান আল্লাহর ওপর তাঁর পূর্ণ বিশ্বাস রয়েছে এবং তিনি সুস্থ হয়ে বেঁচে থাকবেন বলে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD