রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বুধবার রাতে নারায়ণগঞ্জের ৩টি স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক, ফতুল্লার কমর আলী স্কুলের সামনে এবং শহরের বি বি রোড এলাকার হক প্লাজার নিকট ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পরেছে। ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে জেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন জানিয়েছেন, এ ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয়। বিএনপির এমন কোন কর্মসূচিও ছিল না। বিএনপির নেতাকর্মীদের চাপে রাখার জন্য কেউ এসব করছে।
Leave a Reply