বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ফের অশান্ত হচ্ছে নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক: শান্তির জনপদে নতুন করে উত্তাপ ছড়িয়ে পরেছে। রাজনৈতিক দলগুলোতে বিরোধ নিয়ে শহরময় উত্তাপ, উত্তেজনা থাকলেও, মেধাবী ছাত্র ত্বকী হত্যাকান্ডকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পরেছে। এই উত্তাপ, উত্তেজনার রেশ এসে পরেছে গণমাধ্যমেও। সন্ত্রাসী হামলা ক্ষতবিক্ষত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা এবং শহরে মহড়া দিয়ে পত্রিকা অফিসে হামলার ঘটনায় সংবাদ কর্মীদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পরেছে। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি গণমাধ্যমের উপর হামলার ঘটনার পর থেকে শহরে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে সর্ব মহল থেকে। সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কি পদক্ষেপ নেয় এটাই এখন দেখার বিষয়।

সূত্র বলছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের আগে থেকেই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে শুরু করে। নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দলের মধ্যেও নানা উত্তেজনা দেখা দেয়। নাসিক মেয়র আইভী এবং সাংসদ শামীম ওসমানের উস্যূ নিয়েই জেলার রাজনৈতিক উত্তাপ ছড়ায়। তবে এই উত্তাপ শান্ত হয় দলীয় প্রার্থী মেয়র আইভীর পক্ষে সাংসদ শামীম ওসমানের সংবাদ সম্মেলনের পর থেকে। তবে বিএনপির মধ্যেও উত্তেজনা কম ছিল না। বিএনপির বহিস্কৃত নেতা তৈমুর আলমকে দল থেকে বহিস্কারের মধ্যে দিয়ে উত্তেজনা ছড়িয়ে পরে। তৈমুর আলমকে নির্বাচনে সহযোগীতা করায় কেউ দল থেকে বহিস্কার হয়েছে আবার কেউ গ্রেফতার হয়ে হাজতবাস করেছে। আর এ সুযোগে ভারপ্রাপ্ত আহবায়কের পদ বাগিয়ে নিয়ে ১০টি কমিটি গঠনের মধ্যে দিয়ে বিএনপির উত্তাপ আরো কয়েকগুন বেড়ে যায়। এখনো বিএনপিতে কমিটি গঠন নিয়ে উত্তেজনা বিরাজ করছে। আহবায়ক কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামীঘেঁষা নেতাদের স্থান দেয়া নিয়ে চলছে নানামুখী উত্তেজনা। পদত্যাগ এবং সংবাদ সম্মেলন করে ক্ষোভ জানানো হয়েছে। রাজপথে কুশপত্তিলিকা দাহ করাও হয়েছে জেলা বিএনপির আহবায়ক এবং সদস্য সচিবের। তবে এতো উত্তেজনার মধ্যেও নতুন করে যোগ হয়েছে সাংবাদিক সিমান্তর বিরুদ্ধে মামলা এবং দৈনিক সময়ের নারায়ণগঞ্জ অফিসে সন্ত্রাসী হামলার ঘটনাটি। সড়কে হোন্ডা মহড়া দিয়ে পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলাকে ভালো ভাবে নিতে পারেনি নগরবাসী। গণমাধ্যমের উপর হামলার ঘটনায় সর্বমহল থেকে প্রতিবাদ হয়েছে। দাবি উঠেছে সন্ত্রাসীদের গ্রেফতার করার। প্রশাসন উতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে আশ^াস দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD